জাতীয় সঙ্গীত
রবিবার | ১৮-১০-২০২৬ |
বাহেরচর দাখিল মাদরাসা

গ্রামঃ বাহেরচর, পোঃ কাটখাল, উপজেলাঃ মিঠামইন, জেলাঃ কিশোরগঞ্জ

স্থাপিতঃ 01-01-1958 খ্রিঃ
EIIN: 110524 | MPO Code: ৩৯১৩০৪২১০১
School Code: ১২৩১৯
সর্বশেষ নোটিশ
31
May
অর্ধবার্ষিক / প্রাক নির্বাচনী পরিক্ষা-২০২৩ এর সংশোধিত রুটিন
বিস্তারিত

22
May
২ অর্ধবার্ষিক / প্রাক নির্বাচনী পরিক্ষা-২০২৩ এর রুটিন
বিস্তারিত

11
Apr
1, ১ লা বৈশাখ উদযাপন উপলক্ষে
বিস্তারিত

আমাদের কথা

প্রতিষ্ঠা সংক্রান্ত তথ্য: কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলাধীন বাহেরচর দাখিল মাদ্রাসাটি অত্র এলাকার দ্বীনি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যানুরাগী ব্যক্তিদের সম্মিলিত প্রচেষ্টায় দ্বীনি শিক্ষা বিস্তারের লক্ষে ১৯৫৮ইং সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে অত্র অঞ্চলে শিক্ষা বিস্তারে প্রতিষ্ঠানটির ভূমিকা অনন্য।

সংক্ষিপ্ত ইতিহাস

কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলাধীন ৭নং বৈরাটি ইউনিয়নে ৭নং ওয়ার্ডে বাহেরচর গ্রামে বাহেরচর দাখিল মাদরাসাটি অবস্থিত। ইহা ০১/০১/১৯৫৮ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠিতা হাজী মরহুম আব্দুল করিম সাহেব। কথিত আছে যে হাজী মরহুম আব্দুল করিম সাহেব একসময় হজ করতে মক্কায় যান । মক্কায় কাবা শরীফের গিলাফে ধরে আল্লাহর নিকট দোয়া ও অঙ্গিকার করেছিলেন যে তিনি দেশে ফিরে এসে একটি মাদরাসা প্রতিষ্ঠা করবেন। দেশে ফিরে তিনি তৎকালীন গ্রামের গন্যমান্য ব্যাক্তিবর্গের  সাথে পরামর্শ করেন ।  উপস্থিত  সকলেই সহমত পোষন করেন এবং সার্বিক সহযোগীতার  প্রতিশ্রুতি দেন। প্রতিশ্রুতি মোতাবেক  অনেকে জমি ও আর্থিক সাহায্য  প্রদান করেন। জমি দাতাদের মধ্যে মরহুম মোঃ কারী মিয়া সাহেবের দেওয়া  ১৬ শতাংশ জমির উপর ছোট একটি টিনসেট ঘরে অল্প সংখ্যক ছাত্র নিয়ে ০১/০১/১৯৫৮ মাদরাসার যাত্রা শুরু হয়। ০১/০৭/১৯৮০ সালে সুপার জনাব মোঃ আবুল কাশেম সাহেবের  মাধ্যমে  ১ম স্বীকৃতি ও ০১/০৬/১৯৮১ সালে ১ম এমপিওভুক্ত হয়। ১৫/০৫/২০০১ তারিখে  সুপার জনাব মোঃ আবুল কাশেম সাহেব মারা গেলে ২০/০৬/২০০১ তারিখে জনাব মোঃ আসাদুজ্জামান খান কে ভারপ্রাপ্ত সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়। ১৮/০১/২০১০ ইং তারিখে তাকে  সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়। মাদরাসার পুর্বের স্থানে জায়গায় সংকুলান না হওয়ায় সুপার মোঃ আসাদুজ্জামান খান ও সেই সময়ের  সভাপতি চেয়ারম্যান জনাব মোঃ মতিউর রহমান এবং গ্রামের গন্যমান্য ব্যাক্তিবর্গের  সার্বিক প্রচেষ্টায় .৩১/০৩/২০১০ ইং তারিখে  বসিরা নদীর তীরে খোলামেলা ও মনোরম পরিবেশে তা স্থানান্তর করা হয়। উলেখ্য যে সুপার মোঃ আসাদুজ্জামান খান জাতীয় শিক্ষা সপ্তাহ -২০১৭ ও ২০১৮ মিঠামইন উপজেলায় এবং ২০১৭ সালে কিশোরগঞ্জ জেলার প্রেষ্ঠ সুপার নির্বাচিত হন। মাদরাসার দান কৃত মোট জমির পরিমান ৫.২২ একর।

বর্তমানে অত্র অঞ্চলে শিক্ষা বিস্তারে প্রতিষ্ঠানটির ভূমিকা অনন্য।

লক্ষ্য ও উদ্দেশ্য

ইসলামি শিক্ষার প্রচার ও প্রসার বিস্তার করে সেই অনুযায়ী আমল করে আল্লাহর সসন্তুষ্টি অর্জন করা।

সভাপতি পরিচিতি
মোঃ এলাছ মিয়া

সভাপতি

সুপারের পরিচিতি
মোঃ আসাদুজ্জামান খান

সুপার

Institute Location Google Map

সংবাদ ও ঘটনাবলী

সভাপতি পরিচিতি
মোঃ এলাছ মিয়া

সভাপতি

সুপারের পরিচিতি
মোঃ আসাদুজ্জামান খান

সুপার

Institute Location Google Map